নিমের উপকারিতা নিয়ে কিছু কথাঃ-আব্দুল্লাহ সম্রাট
নিমের গাছের বহুবিধ উপকারিতা CONTENTS নিমের কিছু ঔষধি গুণ খোস পাচড়া বা চুলকানি কৃমিনাশক ত্বক দাতের রোগ রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে চুল উকুন বিনাশে খুশকি বিনাশে ওজন কমাতে রক্ত পরিষ্কার করে ঠান্ডাজনিত বুকের ব্যথা পোকা-মাকড়ের কামড় জন্ডিস ভাইরাস রোগ ম্যালেরিয়া বাত চোখ ব্রণ দূর করতে ছত্রাকের ইনফেকশন দূর করতে ক্ষত নিরাময়ে অজীর্ণ অ্যালার্জি একজিমা নিমের বিভিন্ন অংশ কীভাবে উপকারী পাতা ছাল নিমতেল নিম চা নিম দাঁতন নিম ,ঔষধি গাছ যার ডাল, পাতা, রস, সবই কাজে লাগে। নিম একটি বহু বর্ষজীবি ও চির হরিত বৃক্ষ। আকৃতিতে ৪০-৫০ ফুট পর্যন্ত লম্বা হয়। এর কান্ড ২০-৩০ ইঞ্চি ব্যাস হতে পারে। ডালের চারদিকে ১০-১২ ইঞ্চি যৌগিক পত্র জন্মে। পাতা কাস্তের মত বাকানো থাকে এবং পাতায় ১০-১৭ টি করে কিনারা খাঁজকাটা পত্রক থাকে। পাতা ২.৫-৪ ইঞ্চি লম্বা হয়। নিম গাছে এক ধরনের ফল হয়। আঙুরের মতো দেখতে এ ফলের একটিই বিচি থাকে। জুন-জুলাইতে ফল পাকে, ফল তেতো স্বাদের।ভারত এবং বাংলাদেশের প্রায় সবত্রই নিম গাছ জন্মে। প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে ১০ বছর। নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়া প্রধ...