🤔 ঘুমন্ত বিবেক🤔

ঘুমন্ত বিবেকবোধ আর বিকৃতমস্তিষ্ক আমাদের চিন্তাহরণ করে যাচ্ছে।আমরা সবকিছু এখন রাজনীতির  সংজ্ঞানাশক দিয়ে বিচারালয়ের আয়োজন করি।মানবতাবাদের দুর্লভতা আজ ক্ষণেক্ষণে  প্রতিফলিত। আমরা প্রতিপক্ষীয় একে অপরের। ভুলে গেছি তারা যে সৃষ্টির সেরা জীব,বিবেক-বুদ্ধিতে অপরিমেয় ও অতুলনীয়ভাবে অলংকৃত। অতচ সে আমরা, অন্যের সম্মানকে ধুলোয় মিশিয়ে নিজেকে সেরাদের সেরা হিসেবে তুলে ধরতে বড়ই ব্যস্তবাগীশ।নিজে নিজেকে নেতাজী হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছি। নিজের পরিচয় ভুলে গিয়ে,নিজের পিতার পরিচয় ভুলে গিয়ে কথায় কথায় এলাকার বড়ভাই,অমুকচন্দ্র হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছি।নিত্যকালের ডায়ালগ "এই তুই আমাকে ছিনিস,আমি কার লোক?তুমি এতই নিচে নেমে গেছ যে নেতার জন্য অকাতরে নিজের মুল্যবান জীবননগর ধ্বংসিকার স্তূপীকৃত করে যাচ্ছ।ন্যায়-অন্যায়,সত্য-মিথ্যা মেপে বিবেকবুদ্ধি দিয়ে রায় দিতে অক্ষম।আঠার মত লেগে আছো পদের জন্য,ব্যানারে ছবি ছাপানোর জন্য, নেতার সাথে ফেইসবুকের প্রোফাইল পিক দেওয়ার জন্য।কিন্তু কেন?

Comments

Popular posts from this blog

টাখনুর নীচে কাপড় পরিধান এর বিষয় নিয়ে ইসলামী কথা বার্তা